২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৮ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news১৬ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ২৭ রজব ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে জীবন বীমা কর্পোরেশনের বীমা দাবির চেক হস্তান্তর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ । ৫:২১ সন্ধ্যা

চট্টগ্রামের বোয়ালখালীতে মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর করেছে জীবন বীমা কর্পোরেশন চট্টগ্রাম রিজিওনাল অফিস।

২৮ ফেব্রুয়ারি, সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মরহুম মো: জাহিদুল আলমের স্ত্রী রেহেনা আক্তারের হাতে ৫ লক্ষ ২৯ হাজার ৮শত টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহমিনা আক্তার।

এ উপলক্ষ্যে জীবন বীমা কর্পোরেশন চট্টগ্রামের ম্যানেজার মো.মোরশেদ আলম জেসীর সভাপতিত্বে ও চকবাজার শাখার ইনচার্জ এসএম নজরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর।

মোরশেদ আলম জেসী জানান, জাহিদুল আলমের বীমাটির মেয়াদ ছিল ১৮ বছর। তিনি ১৫ বছর বীমা চলাকালীন সময়ে ২ দফায় ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেছিলেন। তাঁর মৃত্যুতে ৫ লক্ষ ২৯ হাজার ৮শত টাকার চেক তাঁর স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন