২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৭ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২৪ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

ডেঙ্গু প্রতিরোধে ‘গ্রীন সিটি’র মশারি বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ । ৯:৫০ রাত

এডিস মশা নিধন ও ডেঙ্গুর কারণে চলমান সংকট পরিস্থিতি মোকাবেলায় সহায়তার হাত বাড়িয়ে দিল সেবা সংগঠন এপেক্স ক্লাব অফ গ্রীস সিটি। সহায়তার অংশ হিসেবে দুস্থদের মধ্যে মশারি বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম শহরের হালিশহর জি ব্লকে মশারি বিতরণ করা হয়।

এপেক্স বাংলাদেশের জেলা-০৩ এর ডিজি এ্যাড. এরশাদুর রহমান রিটু এই কর্মসূচির উদ্বোধন করেন।

মশারি বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক ইলিয়াছ জসিম।

ইলিয়াছ জসিম বলেন, এডিস মশাবাহিত ডেঙ্গু মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই নিম্ন আয়ের মানুষের কাছে মশারি পৌঁছে দেয়ার চেষ্টা করেছে গ্রীন সিটি। এ ছাড়া মশক নিধনের জন্য এপেক্সের আরো নানা ধরনের উদ্যোগ নেয়ার কথা জানান তিনি।

রিটু বলেন, এডিস মশার লার্ভা বাহিত ডেঙ্গু জ্বরের কারণে কঠিন সময় পার করছে দেশ। তাই সবাইকে যার যার অবস্থান থেকে সচেতনতার সাথে একে প্রতিরোধের আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ধানসিড়ি আবাসিকের সবাপতি মিজানুর রহমান,এপেক্স ক্লাব অফ কর্ণফুলীর প্রেসিডেন্ট আব্দুল কাদের,গ্রীন সিটির প্রতিষ্ঠাতা এবং চাটার্ড প্রেসিডেন্ট হাজী গোলাম কবির।

গ্রীন সিটির এপেক্সিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন,হাজী জাকির হোসেন,হেদায়েত মজুমদার, সাইফুল ইসলাম মামুন,এসআইএম নাসিম,বাবুল সাহা,মঞ্জুর মোরশেদ রনী,সোহেল,নাহিদ,সাইফুল,মিলন প্রমুখ।

মশারি বিতরণের সময় এডিস মশা নিধনে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে পরামর্শ দেয়া হয়।

ডেঙ্গুর এই ভয়াবহ পরিস্থিতিতে মশার হাত থেকে রক্ষা পেতে গ্রীন সিটির কাছ থেকে যথাযথ সময়ে এমন প্রয়োজনীয় সামগ্রী পেয়ে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান বিভিন্ন এলাকাবাসী। অসহায় ছিন্নমূলদের পাশে গ্রীন সিটির সদস্যরা দাঁড়ানোয় খুশি তারা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন