গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।
আজ ৩ মার্চ, বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে ১ হাজার ৮২৩টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৪ জন নগরীর বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৫১০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৬ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ । ১১:১৩ সকাল