২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৪ মার্চ ২০২২ www.24ghonta.news২০ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ১ শাবান ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৪ মার্চ, ২০২২ । ১১:৪০ সকাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৫৬ শতাংশ। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

৪ মার্চ শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে ১ হাজার ৫৮৭টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ জন নগরীর বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৫১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ১৩ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন