২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২২ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৮ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২৫ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

-দুর্ঘটনা-
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ । ১:৪৭ দুপুর

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে অজ্ঞাত বাসের ধাক্কায় মোঃ কালাম (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।

আজ শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার বাড়বকুণ্ডের এসকেএম জুট মিলস এলাকায় মহাসড়কে এদূর্ঘটনা ঘটে। নিহত কালাম উক্ত এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের পুত্র।

স্থানীয় প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, সকালে ভ্যান গাড়িকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

এব্যাপারে জানতে চাইলে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। সম্ভবত নিহতের লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন