২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৪ মার্চ ২০২২ www.24ghonta.news২০ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ১ শাবান ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৪ মার্চ, ২০২২ । ২:২৫ দুপুর

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বহুতল ভবনের পঞ্চম তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক লিটন দাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোশন কমপ্লেক্স নামের বহুতল ভবনের পোশাক কারখানা সাজ ফ্যাশন লিমিটেডে আগুন লেগেছে। ব্যারিস্টার সুলতানা আহমেদ চৌধুরী কলেজ এলাকার পঞ্চম তলার আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন