২৪ ঘন্টা নিউজ
শনিবার ৫ মার্চ ২০২২ www.24ghonta.news২১ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ২ শাবান ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৫ মার্চ, ২০২২ । ১০:০২ সকাল

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৮৯ শতাংশ। তবে এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

৫ মার্চ, শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে ১ হাজার ৪৫৮টি নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৯ জন মহানগর এলাকার ও ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৩২ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ২২ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫১০ জন।

এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন