২৪ ঘন্টা নিউজ
সোমবার ৭ মার্চ ২০২২ www.24ghonta.news২৩ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ৪ শাবান ১৪৪৩ হিজরি

আগুনে পুড়লো জামালখান ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২ । ১২:২৩ দুপুর

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১ নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার রাত ১১টা ২০ মিনিটের দিকে নগরীর মোমিন রোডে অবস্থিত জামালখান ওয়ার্ড কার্যালয় ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুনে কাউন্সিলর কার্যালয়ে চতুর্থ তলায় কিছু পুরাতন কাগজপত্র ও ডিজিটাল সেন্টারের একটি কম্পিউটার পুড়ে গেছে। ওই কক্ষে মশা মারার তেল ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

তদন্ত সাপেক্ষে আগুন কিভাবে লেগেছে তা জানা যাবে বলেও জানান তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন