২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২২ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৮ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২৫ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

টয়লেটে মিলল ৪ কোটি টাকার স্বর্ণেরর বার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ । ৩:০৮ বিকাল

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেবে প্রায় ৪ কোটি টাকা মূল্যমানের ৭০টি স্বর্ণেরবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

শুক্রবার (২২ নভেম্বর) পরিত্যক্ত অবস্থায় স্বর্ণেরবারগুলো উদ্ধার করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, দুপুরে ওমানের মাসকাট থেকে সালাম এয়ারের যাত্রীরা নামার পর বিমানবন্দরে তল্লাশি চালিয়ে টয়লেট থেকে পলিথিনে মোড়ানো ৮ কেজি ১৭০ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা।

ধারণা করা হচ্ছে, তল্লাশির বিষয়টি আঁচ করতে পেরে পাচারকারীরা স্বর্ণের বারসহ পলিথিনটি টয়লেটে লুকিয়ে রেখে চলে যায়।

তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা বিষয়টি তদন্ত করবেন। এ ঘটনায় কাস্টমস আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন