২৪ ঘন্টা নিউজ
সোমবার ৭ মার্চ ২০২২ www.24ghonta.news২৩ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ৪ শাবান ১৪৪৩ হিজরি

করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২ । ৫:২৮ সন্ধ্যা

নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৪৩৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জন। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৮৯ জনে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৫৪৬ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪৪ জন করোনা থেকে সুস্থ হলেন। দৈনিক শনাক্তের হার দুই দশমিক ১৮ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৬টি ল্যাবে ২০ হাজার ৯টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় ২০ হাজার ৭৬টি।

মৃতদের মধ্যে তিন জন পুরুষ ও একজন নারী আছেন। এর মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন রয়েছেন।

শেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের। এর মধ্যে চারজন সরকারি হাসপাতালে হাসপাতালে মারা গেছেন।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন