২৪ ঘন্টা নিউজ
সোমবার ৭ মার্চ ২০২২ www.24ghonta.news২৩ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ৪ শাবান ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে পৃথক দুইটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এমপি দিদারের ত্রাণ সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২ । ৫:৫৩ সন্ধ্যা

সীতাকুণ্ডের কদমরসুলের কেশবপুর এবং ভাটিয়ারী ইউনিয়নের খাদেমপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকা, টিন এবং খাদ্য সহায়তায় দিয়েছেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

গতকাল দুপুরে তিনি দুই ইউনিয়নে অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে উক্ত সহায়তায় প্রদান করেন।

এছাড়া উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বেলাল উদ্দিনের পক্ষ থেকেও কদমরসুল এলাকায় আগুনে ক্ষতিগ্রস্থ ৬৬ পরিবারের মাঝে হাঁড়ি-পাতিলসহ আসবাবপত্র বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মাহাবুব আলম, ওর্য়াড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শামসুল আলম,আওয়ামী লীগ নেতা আলহাজ্ব লেদু কন্ট্রাকটার, মোহাম্মদ ওসমান, ইউপি সদস্য রবিন চৌধুরী এবং ভাটিয়ারী খাদেমপাড়া এলাকায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, ইউপি সদস্য নেজাম উদ্দিন, কামরুল আলম, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি হাজ্বি মোঃ মহিউদ্দিন, সাবেক ইউপি সদস্য রমজান আলী, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, আলতাফ মাহমুদ, রাকিন, আরমান আমজাদ হোসেন বাবলু, রানা, আবু সাঈদসহ বিভিন্ন নেতৃবৃন্দ। উল্লেখ যে, ভয়াবহ অগ্নিকাণ্ডে সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলের কেশবপুর গ্রামের ৬৬ পরিবার এবং ভাটিয়ারী ইউনিয়নের খাদেমপাড়া গ্রামে ৮পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন