চট্টগ্রামের রাউজানে আল্লামা গাজী শেরে বাংলা(রহঃ)স্মৃতি সংসদের উদ্যোগে নোয়াপাড়া আজিজিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসায় ৫ ও ৬ মার্চ ২দিন ব্যাপী সালানা জলসা মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা কাজী মাহমুদুল হক কাদেরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
মাহফিলে উদ্ভোধক ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া। প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়্যদ অছিয়র রহমান আলকাদেরি।
বিশেষ অতিথি ছিলেন শাহজাদায়ে ইমাম শেরে বাংলা(রহঃ)আলহাজ্ব মাওলানা সৈয়্যদ আমিনুলহক, আলহাজ্ব সৈয়্যদ মোহাম্মদ বদরুল আলকাদেরি, নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দীন,সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, কচুখাইন মুহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল বশর বাবুল। তাকরির করেন আহলে সুন্নাত ওয়াআল জামাত রাংগুনিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ রুহুল আমিন আল কাদেরী, চট্টগ্রাম বিএফ শাহীন কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মাওলানা মোরশেদুল আলম, আনোয়ারি, চান্দগাও নজিয়ারি নঈমিয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা খাইরুল আমিন চিশতী, সাবেক সুপার মাওলানা নঈমুদ্দীন হেসাইনি, মাওলানা আনছারুল হক, মাওলানা কামরুল ইসলাম, মাদরাসার সহ সুপার মাওলানা আজিজুল হক,মাওলানা মিজানুর রহমান, মাওলানা সরওয়ার কামাল বক্তব্য রাখেন,সংগঠনের উপদেষ্টা কাজী নাজমুল হক,হাজী আব্দুস সালাম,হাজী শাহ আলম,হাজী ইদ্রিস,শাহনুর মেম্বার,সহ সভাপতি মাওলানা ইয়াছিন কাদেরী,মাষ্টার জাহাঙ্গীর আলম,জহির উদ্দীন, ডাঃইউনুচ মিয়া, মাষ্টার মোহাম্মদ ইসমাইল,মাষ্টার ফয়সাল, জানে আলম,খোরশেদ আলম। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ,সম্মাননা গ্রহণ করেন বর্তমান ইউপি সদস্য সেকান্দর হোসেন,রশীদ আহমদ, আলম,নুরুল ইসলাম,মাসুদ পারভেজ,মোহাম্মদ সোহেল প্রমুখ। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে আখেরি মুনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২ । ৫:৫৮ সন্ধ্যা