২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৮ মার্চ ২০২২ www.24ghonta.news২৪ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ৫ শাবান ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ১০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ । ১১:২৯ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১০ জনের দেহে। তবে এদিন ১ হাজার ৯টি নমুনা পরীক্ষা করা হয়। যা নমুনা পরীক্ষার তুলনায় দশমিক ৯৯ শতাংশ।

৮ মার্চ, মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্তদের মধ্যে ৮ জন নগরের ও ২ জন বিভিন্ন উপজেলার। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২৬ হাজার ৫৬৫ জনে।

এর মধ্যে নগর এলাকায় ৯২ হাজার ৪৬ জন এবং উপজেলার ৩৪ হাজার ৫১৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন নগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন