২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৮ মার্চ ২০২২ www.24ghonta.news২৪ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ৫ শাবান ১৪৪৩ হিজরি

চট্টগ্রাম বিমানবন্দরে ৫২ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ । ২:১১ দুপুর

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাতটি স্বর্ণের বার ও এক হাজার শলাকা বিদেশি সিগারেটসহ মো. আরমান উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস গোয়েন্দারা। আটককৃত ব্যক্তি শারজাহ থেকে এসেছিলেন।

সোমবার (৭ মার্চ) ‘বিএস ৩৪৬’ ফ্লাইটের যাত্রী আরমান গ্রিন চ্যানেল অতিক্রমের পর কাস্টমস গোয়েন্দাদের সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে কিছু পাওয়া না গেলেও তার ব্যাগে কায়িক পরীক্ষা করলে পলিথিন ব্যাগের ভেতর ৭ পিস স্বর্ণের বার এবং ১ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। যার বাজার মূল্য ৫২ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক একেএম সুলতান মাহামুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তারের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় শারজাহ থেকে আসা যাত্রীকে আটক করা হয়। এ সময় তার কাছে পাওয়া স্বর্ণের বার ও সিগারেট ডিএম মূলে আটক করে কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন