২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৮ মার্চ ২০২২ www.24ghonta.news২৪ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ৫ শাবান ১৪৪৩ হিজরি

গুজরায় রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্টিত

গুজরায়,ক্রিকেট, টুর্ণামেন্ট, ফাইনাল, অনুষ্টিত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ । ৫:৪২ সন্ধ্যা

রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের কাঁঝর দীঘির পাড় পার্শ্বস্থ মাঠে রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন ও ফাইনাল খেলা অনুষ্টিত হয়।

গতকাল (৭ মার্চ) সোমবার বিডিআর লিটন ফুটবল একাদশের আয়োজনে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষনা করেন রাউজান উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফ।

ইউপি সদস্য জগদীশ বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান সোহেল, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হোসেন, রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, হাটহাজারীর আলিফ হাসপাতালের পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন, ওয়াশিংটন বড়ুয়া হিরু, প্রকৌশলী মোরশেদুল হক বাবলু, প্রকৌশলী আনোয়ারুল আজিম, ছাত্রলীগ নেতা সাফায়েত হোসেন তৌহিদ।

রাসেল বড়ুয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন লিটন বড়ুয়া, পুলক বড়ুয়া, মো. হারুণ, নুরুল আলম খোকন, আকবর আলী জয়, রনব্রত বড়ুয়া, রণি বড়ুয়া, কাকন বড়ুয়া, আজম, রিদবি, রায়হান, রানা, সাগর, লিটন, মুন্না,টমাস প্রমুখ।

ফাইনাল খেলায় পশ্চিম গহিরা ক্রিকেট টিমকে ৪ উইকেটে হারিয়ে কমলাদীঘির পার ক্রিকেট টিম চ্যাাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রপি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।

প্রথমবারের মতো আয়োজিত টুর্ণামেন্টে ১৬টি দল অংশ নেন।

২৪ ঘন্টা/নেজাম রানা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন