২৪ ঘন্টা নিউজ
বুধবার ৯ মার্চ ২০২২ www.24ghonta.news২৫ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ৬ শাবান ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ মার্চ, ২০২২ । ১০:২৬ সকাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬ জনের দেহে। এদিন ৮১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৭৩ শতাংশ।

৯ মার্চ, বুধবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন শনাক্তদের মধ্যে মহানগরের ৪ জন ও বিভিন্ন উপজেলার ২ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৭১ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৫০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫২১ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন