পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা ও বাজার মনিটরিং এর উদ্দেশ্যে সীতাকুণ্ড উপজেলার বড় দারোগারহাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উক্ত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন। এসময় ৪টি মামলায় ৪ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর অধীনে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে ভূইয়া স্টোরকে ৫ হাজার, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির জন্য দুলাল মিষ্টি ভান্ডারকে ১০ হাজার ও ভূবন মিষ্টি কারখানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পাটজাত বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় আশোতোষ পাল চালের গুদামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ সামছুন্নাহার স্বর্ণা, স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আক্তার,বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সাইদুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনী নেতৃবৃন্দ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ মার্চ, ২০২২ । ৬:০২ সন্ধ্যা