২৪ ঘন্টা নিউজ
বুধবার ৯ মার্চ ২০২২ www.24ghonta.news২৫ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ৬ শাবান ১৪৪৩ হিজরি

ফটিকছড়িতে একসাথে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ মার্চ, ২০২২ । ৬:১০ সন্ধ্যা

ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে জান্নাতুন নিছা (২) ও মীম (৩) নামের দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৯মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার লেলাং ইউপির ২ নম্বর ওয়ার্ড খামার পাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত শিশু নিছা (২) ওই এলাকার মোঃ ফারুক ও মীম (৩) নজরুল ইসলামের মেয়ে। তারা দু’জন আপন চাচাতো বোন।

নিহতের বাবা ফারুক বলেন, ‘সকাল ১০ টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় দু’জন। পরে তাদের মা দেখতে পেলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত্যু ঘোষণা করে। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী বলেন, ‘দুই শিশুকে হাসপাতালে আনা হয়। দুইজনকেই মৃত অবস্থায় পাই।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন