২৪ ঘন্টা নিউজ
বুধবার ৯ মার্চ ২০২২ www.24ghonta.news২৫ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ৬ শাবান ১৪৪৩ হিজরি

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ মার্চ, ২০২২ । ৭:২৪ রাত

ফটিকছড়ি উপজেলায় বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলের ধাক্কায় দুলা মিঞা (৯৫) নামের বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার নাজিরহাট-কাজীরহাট সড়কের লালমাটি বাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিন কন্ট্রাক্টর বাড়ির বাসিন্দা মোহাম্মদ নুর মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় দুলা মিঞা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলটি দুলা মিঞাকে সজোরে ধাক্কা দেয়। পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ডা. ফাতেমাতুজ জোহরা বলেন, দুর্ঘটনায় আহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন