২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১০ মার্চ ২০২২ www.24ghonta.news২৬ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ৭ শাবান ১৪৪৩ হিজরি

ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় আবারো একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ । ১২:২১ রাত

ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাইন্দং ইউনিয়নের মোহাম্মদ ওয়াহাব মিয়া(২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ০৯ মার্চ (বুধবার) সন্ধ্যায় ফটিকছড়ি পৌরসভার গাউছিয়া মার্কেট (আন্ডা মার্কেট) এলাকায় এই ঘটনা সংগঠিত হয়। নিহত ওয়াহাব মিয়া পাইন্দং ইউপির ১নং ওয়ার্ডের ফকিরাচান এলাকার পূর্ব পাড়ার মোহাম্মদ সৈয়দুল হকের পুত্র।প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্ডা মার্কেটে দক্ষিণ পাশে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ৪ জন আরোহী আহত হলে পথচারীরা তাদের উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত ওয়াহাব মিয়ার শারীরিক অবস্থা আশংকাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এ প্রেরণ করে।

স্থানীয় ইউপি সদস্য নুর মিয়ে কোম্পানি বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়াহাব মিয়ার চট্টগ্রাম মেডিকেলে রাত সাড়ে আটটার দিকে মৃত্যু হয়েছে। সে আন্ডার মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়। খবর পেয়েছি ওয়াহাব মিয়া সপ্তাহকানিক আগে প্রবাস থেকে বিয়ে করার জন্য এসেছে। দূর্ঘটনা ঘটার আগে সুয়াবিল এলাকায় একটি মেয়ে দেখতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে এ ঘটনা ঘটেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন