২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১০ মার্চ ২০২২ www.24ghonta.news২৬ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ৭ শাবান ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে কার্ভাডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, নিহত যুবক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ । ১২:১৩ দুপুর

চট্টগ্রাম হাটহাজারী থানার শিকারপুর এলাকায় একটি দাঁড়ানো কার্ভাডভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় আসিফ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৫জন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৭টর দিকে কাপ্তাই সড়কের নজুমিয়াহাট হামিদ শরিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দীন তালুকদার জানান, হাটহাজারী থেকে আহত অবস্থায় ৬ জনকে আনা হয়েছে। তার মধ্যে আসিফ নামে এক যুবককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন