২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১০ মার্চ ২০২২ www.24ghonta.news২৬ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ৭ শাবান ১৪৪৩ হিজরি

সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীর অবস্থান খুবই কম : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ । ৪:৪২ বিকাল

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী, সংসদ উপনেতা, স্পিকার, বিরোধীদলীয় নেতা নারী। অথচ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীর অবস্থান এখনও কম। শিক্ষা মন্ত্রণালয় এত বিশাল। আমি মন্ত্রী নারী। মাঠ পর্যায়ে অনেক শিক্ষক আছেন নারী। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারী খুব কম।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত নারী দিবসের আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

নারীর ক্ষমতায়ন নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের ৭২-এর সংবিধানে নারীর সমান অধিকারের কথা বলা হয়েছে। কিন্তু আজ যারা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করেন, সেখানেও ক্ষমতায়নে নারীর অবস্থান তৈরি হয়নি। যে রাজনীতি নারীর অধিকারের স্বীকৃতি দেয় না, সে ধরনের রাজনীতির দরকার নেই।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ১৯৯৭ সালের নারী নীতিমালায় সম্পত্তিতে নারীর সমান অধিকারসহ অনেকগুলো মৌলিক বিষয় ছিল। কিন্তু ২০০৫ সালে রাতের অন্ধকারে সেই নারী নীতিকে ছিঁড়ে-খুঁড়ে একেবারে ধ্বংস করে দেওয়া হলো। তখন যে সরকার ক্ষমতায় ছিল তারা নারী বিদ্বেষী। আমরা যখন ২০১১ সালে নারী নীতিটি করলাম, সেখানেও ১৯৯৭ সালের নীতিমালার মৌলিক জায়গায় ফিরে যেতে পারিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন