গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৯৭ শতাংশ। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি।
১১ মার্চ, শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে ৭১৫টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ জন নগরীর বাসিন্দা। অপর দুইজনের মধ্যে ফটিকছড়ির ১ জন ও সন্দ্বীপ উপজেলার ১ জন বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৫৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৫৭ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১১ মার্চ, ২০২২ । ১১:৪৪ সকাল