২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১১ মার্চ ২০২২ www.24ghonta.news২৭ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ৮ শাবান ১৪৪৩ হিজরি

কক্সবাজার সৈকতে ভেসে উঠল স্কুলছাত্রের লাশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১১ মার্চ, ২০২২ । ৩:০৩ বিকাল

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাঈদ হোসেন বাপ্পি (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কলাতলী পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করেছেন ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ডকর্মীরা।

সাঈদ হোসেন বাপ্পি কক্সবাজারের রামু উপজেলার শামসু আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন।

তিনি জানান, আজ সকাল ১০টায় একসঙ্গে ছয় বন্ধু সুগন্ধা বিচে গোসল করতে নামে। এর পর বাপ্পি ঢেউ ও স্রোতের কারণে নিখোঁজ হয়। পরে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা তার ভাসমান লাশ উদ্ধার করেন।

সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বিচকর্মী মাহাবুবুর রহমান জানান, সকালে সাঈদ ও তার আরেক বন্ধু সাগরে গোসল করতে নামে। এর মধ্যে স্রোতের টানে দুজন ভেসে যায়। তবে একজনকে উদ্ধার করা হলেও সাঈদ স্রোতের টানে হারিয়ে যায়। পরে কিছু দূরে তার লাশ পাওয়া যায়।

সাঈদের সহপাঠীরা জানায়, তারা একসঙ্গে গোসল করতে নামে। সাঈদ সাঁতার জানত না। তারা দুটি টিউব ভাড়া নেন। টিউবটি ঢেউয়ের ধাক্কায় উল্টে গেলে সেখান থেকে সাঈদ ছিটকে পড়ে। সাঈদের হাত ধরে থাকলেও চোরাবালির কারণে সেখান থেকে সে আরও দূরে চলে যায়। তাকে বাঁচানোর জন্য সাগরের পাড়ে থাকা সবাইকে আকুতি করলেও কেউ এগিয়ে আসেনি। উল্টো সবাই ভিডিও করছিল।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন