২৪ ঘন্টা নিউজ
শনিবার ১২ মার্চ ২০২২ www.24ghonta.news২৮ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ৯ শাবান ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১২ মার্চ, ২০২২ । ১০:৪৯ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩ জনের দেহে। এ নিয়ে শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ।

আজ ১২ মার্চ, শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গতকাল শুক্রবার চট্টগ্রামে ৯টি ল্যাবে ৫৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে ৩ জনই নগরীর বাসিন্দা।

এর আগে শনিবার (১১ মার্চ) চট্টগ্রামে ৭ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৫৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৬০ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন