২৪ ঘন্টা নিউজ
শনিবার ১২ মার্চ ২০২২ www.24ghonta.news২৮ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ৯ শাবান ১৪৪৩ হিজরি

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১২ মার্চ, ২০২২ । ৪:৫৭ বিকাল

বিশ্বব্যাপী মহামারি করোনার তাণ্ডব অনেকটাই কমে এসেছে। বাংলাদেশেও কমেছে করোনায় মৃত্যু ও আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১০৮ জনে।

শনিবার (১২ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিকে আরও জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১৯৮ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ২৫৩ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৭৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮২১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৯ হাজার ৪৬৯ জন।

এর আগে শুক্রবার (১১ মার্চ) করোনায় মারা যান ৫ জন। এ ছাড়া করোনা শনাক্ত হয় আরও ২৫৭ জনের দেহে।

এদিকে শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৬ লাখ ৮৯ হাজার ৫৮৩ জন। এ সময় মারা গেছেন আরও ৫ হাজার ৯৪৬ জন।

এর আগে গতকাল শুক্রবার (১১ মার্চ) করোনায় আক্রান্ত হয়েছিলেন আরও ১৭ লাখ ৯০ হাজার ৫৮৩ জন। এ সময় মারা যান আরও ৬ হাজার ৬২১ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৫৫ লাখ ১১ হাজার ৯৫২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৯০ লাখ ৩২ হাজার ২০৪ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ ৫৭ হাজার ৮৪৭ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১১ লাখ ৫৪ হাজার ৯৬০ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৯৩ হাজার ৪৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৮৭ হাজার ৪৬১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৮৩৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৩ লাখ ৫ হাজার ১১৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৪ হাজার ৬১২ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৮১ হাজার ২৭৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ২৯ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৯৫ লাখ ৩০ হাজার ৪৮৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৭৩৮ জন।

আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪১তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন