২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৩ মার্চ ২০২২ www.24ghonta.news২৯ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ১০ শাবান ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ১০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৩ মার্চ, ২০২২ । ১২:০৮ দুপুর

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১০জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার তুলনায় ১ দশমিক ৮৩ শতাংশ। তবে এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

১৩ মার্চ, রোববার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৭ জন মহানগর এলাকার ও ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৯৪ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৬৭ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫২৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন