২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৫ মার্চ ২০২২ www.24ghonta.news১ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১২ শাবান ১৪৪৩ হিজরি

তিন মাস পর কোভিডে মৃত্যু শূন্য দিন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ । ৫:৩৭ সন্ধ্যা

করোনাভাইরাসে তিন মাস পর একদিনে প্রথম মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর আগে গত ৯ ডিসেম্বর কোভিডে মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন শনাক্ত হয়েছে ২১৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় কোভিড শনাক্ত হয়েছে ২১৭ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জন এবং মারা গেছেন ২৯ হাজার ১১২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০০ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৮ লাখ ৬৪ হাজার ৪০৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৭৪টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৪৯টি। এখন পর্যন্ত এক কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ৪৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ৫৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ২৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৫ দশমিক ৬১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন