গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন ২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার দশমিক ২৮ শতাংশ। তবে এদিনও করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
১৬ মার্চ, মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন ল্যাবে সর্বমোট ৭১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ২ জনের দেহে করোনা শনাক্ত হয়।
শনাক্ত হওয়া ২ জনের ১ জন নগরীর ও অপরজন হাটহাজারী উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬০০ জনে এসে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৭২ জন এবং ৩৪ হাজার ৫২৮ জন বিভিন্ন উপজেলার। তবে এদিনও করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬২ জন।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ মার্চ, ২০২২ । ১১:১৭ সকাল