২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৬ মার্চ ২০২২ www.24ghonta.news২ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১৩ শাবান ১৪৪৩ হিজরি

করোনায় চলতি বছরে টানা ২ দিন মৃত্যুশূন্য

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ মার্চ, ২০২২ । ৭:০৯ রাত

নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। এ সময়ে নতুন করে ১৮২ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জন। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১১২ জনে। গতকালও কেউ মারা যায়নি। এই নিয়ে করোনায় টানা দুই দিন মৃত্যুশূন্য।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ১৯২ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন করোনা থেকে সুস্থ হল। দৈনিক শনাক্তের হার এক দশমিক ৩৮ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৮টি ল্যাবে ১৩ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ৬২টি।।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন