২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৭ মার্চ ২০২২ www.24ghonta.news৩ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১৪ শাবান ১৪৪৩ হিজরি

বাড়বকুণ্ডে অগ্নিকাণ্ডে তিন বসতঘরসহ শতাধিক টার্কি মুরগী পুড়ে ছাই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২ । ১:১৪ রাত

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে অগ্নিকান্ডে তিনটি বসতঘর ও একটি মুরগী খামার পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত ১০টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডে হাতিলোটা গ্রামের জমাদার বাড়িতে আবুল কাশেমের সেমিপাকা ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে তিনটি বসত ঘরসহ একটি মুরগী খামারও পুড়ে যায়। এতে শতাদিক টার্কি মুরগী জীবন্তদগ্ধ হয়ে যায়। আগুনে প্রায় ৮/ ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত পরিবার।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। ধারনা করা হচ্ছে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত ঘটে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন