২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৭ মার্চ ২০২২ www.24ghonta.news৩ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১৪ শাবান ১৪৪৩ হিজরি

যথাযোগ্য মর্যাদায় সীতাকুণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২ । ৩:১২ বিকাল

সীতাকুণ্ডে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে দিনব্যাপী উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল সকালে আনন্দ শোভাযাত্রা, বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, শিশু সমাবেশ, আলোচনা সভা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ,মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে মিলাদ ও প্রার্থনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মসূচির শুরুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদেরের সঞ্চালনায় এবং নির্বাহী অফিসার শাহাদাত হোসেন এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন। আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়া, সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত সুমন বণিক, মুরাদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম বাহার, বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রেহানউদ্দিন রেহান, সলিমপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, সীতাকুণ্ড পৌরসভার মেয়র আলহাজ্ব বদিউল আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুরুদ্দিন রাশেদ প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন