২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৭ মার্চ ২০২২ www.24ghonta.news৩ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১৪ শাবান ১৪৪৩ হিজরি

করোনায় টানা তৃতীয় দিন মৃত্যুশূন্য দেশে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২ । ৪:৫২ বিকাল

নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা তিনদিন মৃত্যুশূন্য বাংলাদেশ। এ সময়ে নতুন করে ২৩৩ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জন। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১১২ জনে। আজকের মতো গতকাল মঙ্গল ও তার আগের দিন বুধবারেও কেউ মারা যায়নি।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৫৬১ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন করোনা থেকে সুস্থ হল। দৈনিক শনাক্তের হার এক দশমিক ৬৯ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৮টি ল্যাবে ১৩ হাজার ৭৯১টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার ১৫২টি।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন