স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরন করছে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।
১৭ মার্চ (বৃহস্পতিবার) বাদ যোহর সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর মদিনাতুল উলুম মাদ্রাসার এতিম খানায় তিন শতাধিক এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরন করেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন ও সাধারন সম্পাদক এস এম রিয়াদ জিলানী। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্ট শাহাদাত বরনকারী বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের আত্নার মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২ । ১২:৪০ দুপুর