২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৮ মার্চ ২০২২ www.24ghonta.news৪ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১৫ শাবান ১৪৪৩ হিজরি

চট্টগ্রাম করোনায় শনাক্ত ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২ । ১২:৪২ দুপুর

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে আরও ২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৩৯ শতাংশ।

১৮ মার্চ, শুক্রবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এদিন অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামে ১৩টি ল্যাবে ৫০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২ জনই মহানগরে বাসিন্দা।

এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণ করেছে ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া চট্টগ্রামে মোট ১ লাখ ২৬ হাজার ৬০৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরে ৯২ হাজার ৭৫ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫২৯ জন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন