২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৮ মার্চ ২০২২ www.24ghonta.news৪ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১৫ শাবান ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ড পাহাড়ে পথহারা ১৭ পর্যটক,মধ্যে রাতে উদ্ধার করেছে পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২ । ১:৫৪ দুপুর

বেড়াতে গিয়ে সীতাকুণ্ডে গহীন পাহাড় পথহারা ১৭ পর্যটককে উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার পন্থিছিলা এলাকায় গভীর পাহাড় থেকে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। জানা যায়, ১৭ জনের একটি দল সীতাকুণ্ডের পন্হিছিলা এলাকায় পাহাড়ে আসেন ঝরনা দেখতে। তারা নাইট ক্যাম্পিং এর নামে পাহাড়ে তাবু টাঙিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। এর মধ্যে চারজন পাহাড়ে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। তারা বাকিদের খুঁজে না পেয়ে বিপদে পড়ে যান। সময় ওই চারজন হারিয়ে যাওয়ার বিষয়টি ৯৯৯ নাম্বারে কল দিয়ে সাহায্য চান। এরপর ৯৯৯ কল সেন্টার থেকে বিষয়টি সীতাকুণ্ড থানাকে অবহিত করা হলে গভীর রাতে দুর্গম পাহাড় থেকে স্থানীয়দের সহায়তায় তাদের সবাইকে রাত দেড়টার দিকে উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, অন্য জেলা থেকে বেড়াতে আসা পর্যটকের একটি দল রাতে পাহাড়ে গিয়ে পথ হারিয়ে ফেলে সাধারণত রাতে ওই এলাকায় কেউ যায় না। দিনে ঘুরতে গেলেও আলো থাকতে আবার ফিরে আসতে হয়। আমরা খবর পেয়ে তাদের নিরাপদে ফিরে নিয়ে আসি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন