২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৯ মার্চ ২০২২ www.24ghonta.news৫ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১৬ শাবান ১৪৪৩ হিজরি

খুলনায় নতুন জঙ্গি সংগঠনের ১১ জনকে আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৯ মার্চ, ২০২২ । ১২:১৫ দুপুর

খুলনা খালিশপুর পদ্মা গেট এলাকা থেকে নতুন একটি জঙ্গি সংগঠনের ১১ জনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১৮ মার্চ) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ এর সিনিয়র এএসপি মো. বজলুর রশিদ।

র‌্যাব জানায়, খালিশপুর বিআইডিসি রোডের পশ্চিম পাশের একটি বাড়িতে জঙ্গি সংগঠনের সদস্যরা বৈঠক করছিল। গোপন সংবাদ পেয়ে রাত ৮টার দিকে বাড়িটিসহ আশপাশের এলাকা ঘেরাও করে র‌্যাব। পরে ওই বাড়ির ২য় ও ৩য় তলার একটি মাদ্রাসায় অভিযান চালানো হয়।

প্রায় সাড়ে ৪ ঘন্টা অভিযান চালানোর পর, রাত ১২টার দিকে ১১ জনকে র‌্যাব-৬ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

শনিবার দুপুর ১২টার দিকে এ বিষয়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাব-৬র কর্মকর্তা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন