২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৯ মার্চ ২০২২ www.24ghonta.news৫ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১৬ শাবান ১৪৪৩ হিজরি

পতেঙ্গায় লাইটার জাহাজডুবি, ৭ নাবিক নিখোঁজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৯ মার্চ, ২০২২ । ১:৩৫ দুপুর

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পতেঙ্গার পারকি বিচ এলাকায় বালু বোঝাই জাহাজের ধাক্কায় এমভি টিটু-১৪ নামের একটি সিমেন্ট ক্লিংকার বোঝাই লাইটারেজ জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজের ৭ নাবিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে কোস্ট গার্ড।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, শনিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কোস্ট গার্ড পতেঙ্গা অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ১৩ জন নাবিক নিয়ে এমভি-টিটু ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা পাঁচজনকে উদ্ধার করেছেন। এছাড়া ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন অন্য একটি জাহাজে উঠেছেন। এ ঘটনায় নিখোঁজ সাতজনের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি।

তিনি জানান, জাহাজটি আবুল খায়ের গ্রুপের। বন্দরের বহির্নোঙর থেকে সিমেন্ট ক্লিংকার লোড করে সি-বিচ এলাকার দিকে যাওয়ার পথে জাহাজটি ডুবে যায়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন