২৪ ঘন্টা নিউজ
রবিবার ২০ মার্চ ২০২২ www.24ghonta.news৬ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১৭ শাবান ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২০ মার্চ, ২০২২ । ১২:২২ দুপুর

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে আরও ২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ১৮ শতাংশ।

আজ ২০ মার্চ, রবিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এদিন চট্টগ্রামে আটটি ল্যাবে ৫২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত একজন নগরীর ও একজন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণ করেছে ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে ৭৩৪ জন মহানগরীর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া চট্টগ্রামে মোট ১ লাখ ২৬ হাজার ৬০৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৯২ হাজার ৭৭ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫২৯ জন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন