২৪ ঘন্টা নিউজ
সোমবার ২১ মার্চ ২০২২ www.24ghonta.news৭ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১৮ শাবান ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২১ মার্চ, ২০২২ । ১১:৫১ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে আরও ২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৪৫ শতাংশ।

আজ ২১ মার্চ, সোমবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে আটটি ল্যাবে ৪৩৬ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত দুজনই নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণ করেছে ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে ৭৩৪ জন মহানগরীর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এছাড়া চট্টগ্রামে মোট ১ লাখ ২৬ হাজার ৬০৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৯২ হাজার ৭৯৭ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫২৯ জন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন