২৪ ঘন্টা নিউজ
সোমবার ২১ মার্চ ২০২২ www.24ghonta.news৭ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১৮ শাবান ১৪৪৩ হিজরি

উখিয়ায় দেশীয় অস্ত্রসহ ৪ রোহিঙ্গা গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২১ মার্চ, ২০২২ । ১:১৮ দুপুর

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত ২ জনসহ ৪ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এপিবিএন-৮। এসময় তাদের কাছ থেকে ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

২১ মার্চ, সোমবার ভোররাতে ক্যাম্প-১৬-এর ডি ব্লক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ৭ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের মৃত আলী আহমদের ছেলে মৌলভী নূর মোহাম্মদ (৩৫), মৃত ফজল আহম্মদের ছেলে মো. ইলিয়াছ (৩৫), ২ নম্বর ক্যাম্পের ই/৩ ব্লকের মৃত আব্দুল সোবহানের ছেলে সৈয়দ আহম্মদ (৩৮) ও ১ নম্বর ক্যাম্পের বি/ ব্লকের মৃত মৌলভী আফলাতুনের ছেলে সানাউল্লাহ (৪৮)।

৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, অভিযানের সময় গ্রেফতার ৪ রোহিঙ্গার সঙ্গে থাকা ১৮/২০ জন সশস্ত্র ডাকাত পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন