২৪ ঘন্টা নিউজ
সোমবার ২১ মার্চ ২০২২ www.24ghonta.news৭ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১৮ শাবান ১৪৪৩ হিজরি

পতেঙ্গায় ডুবে যাওয়া জাহাজ থেকে নিখোঁজ যুবকের লাশ ভাটিয়ারী সাগর উপকুল থেকে উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২১ মার্চ, ২০২২ । ৩:০২ বিকাল

গত ১৯ মার্চ (শনিবার) ভোরে বঙ্গোপসাগরের পতেঙ্গায় বালুবাহী ড্রেজারের ধাক্কায় ডুবে যাওয়া লাইটার জাহাজের নিখোঁজ ৪ জনের মধ্যে মোঃ হানিফ শেখ নামে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সমুদ্র উপকুল থেকে। সোমবার সকালে জোয়ারের পানিতে লাশটি ভেসে আসে। স্থানীয়রা লাশটি দেখে নৌ পুলিশকে জানালে কোষ্ট গার্ড এসে লাশ উদ্ধার করে।

মৃত শেখ হানিফ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার মোঃ হান্নান শেখের পুত্র। এব্যাপারে ডুবে যাওয়া জাহাজ জাহাজ টিটু-১৪ এর ক্যাপ্টেন শহিদ শেখ বলেন, গত ১৯ মার্চ ভোরে বন্দরের বহির্নোঙর এলাকায় বালুবাহী একটি ড্রেজারের ধাক্কায় সিমেন্ট ক্লিংকার বোঝাই জাহাজ টিটু-১৪ ডুবে যায়। জাহাজটিতে মোট ১৩ জন ছিল। তাদের ৯ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ থাকে ৪ জন। তাদের মধ্যে একজন ভাটিয়ারী এলাকার সাগর উপকুল থেকে উদ্ধার করা হয়। আমরা লাশটি চিহ্নিত করেছি। এদিকে উদ্ধার হওয়া লাশটি গাউছিয়া কমিটি ভাটিয়ারী শাখার সহযোগিতায় করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন