২৪ ঘন্টা নিউজ
সোমবার ২১ মার্চ ২০২২ www.24ghonta.news৭ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১৮ শাবান ১৪৪৩ হিজরি

শিক্ষা ক্ষেত্রে রাউজান অনেক এগিয়ে গেছে: সাংসদ ফজলে করিম চৌধুরী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২১ মার্চ, ২০২২ । ৬:৪০ সন্ধ্যা

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, শিক্ষা ক্ষেত্রে রাউজান অনেক এগিয়ে গেছে। রাউজানের প্রতিটি শিক্ষাঙ্গনে আধুনিকতার ছোঁয়া লেগেছে। ২১ মার্চ সোমবার চট্টগ্রামের রাউজানে নর্থ পয়েন্ট ন্যাশনাল স্কুলের নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, রাউজান পৌর সভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী মোহাম্মদ ইকবাল, যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, পৌর কাউন্সিলর জানে আলম জনি, আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, শিক্ষানুরাগী ডাঃ দীপক সরকার।স্বাগত বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। সোমবার দুপুরে ফিতা কেটে,বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে নর্থ পয়েন্ট ন্যাশনাল স্কুলের নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন