২৪ ঘন্টা নিউজ
সোমবার ২১ মার্চ ২০২২ www.24ghonta.news৭ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১৮ শাবান ১৪৪৩ হিজরি

মালয়েশিয়ায় পাচারকালে শতাধিক রোহিঙ্গা উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২১ মার্চ, ২০২২ । ৭:৩৩ রাত

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে মালয়েশিয়ায় পাচারকালে শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। আজ ২১মার্চ, সোমবার সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত সোনাদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

জানা যায়, সাগরপথে অবৈধভাবে এসব রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচারের করতে একটি দালালচক্র মহেশখালী সোনাদিয়া দ্বীপে জড়ো করে। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে রোহিঙ্গাদের উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাই জানান, মালয়েশিয়ায় পাচারের জন্য রেহিঙ্গাদের সমবেত করা হয়ে এমন সংবাদের ভিত্তিতে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া নৌ-চ্যানেলসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় অন্তত শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রোহিঙ্গাদের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন