২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২২ মার্চ ২০২২ www.24ghonta.news৮ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১৯ শাবান ১৪৪৩ হিজরি

আরো একজনের লাশ ভেসে এসেছে ভাটিয়ারী সাগর উপকুলে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২ । ৩:২৮ বিকাল

সীতাকুণ্ডের ভাটিয়ারী সমুদ্র উপকুল থেকে নুরুল আবছার লাভলু (৩৭) নামে আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে একদিনের ব্যবধানে একই জায়গা থেকে দুইটি লাশ উদ্ধার করা হলো। আজ মঙ্গলবার(২২ মার্চ) সকালে ভাটিয়ারী ইউনিয়নের সমুদ্র উপকুলে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাউছিয়া কমিটির টিম ও নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। নুরুল আবছার লাভলুর বাড়ি মীরসরাই উপজেলার দক্ষিণ ভূইয়া গ্রামে। তিনি পতেঙ্গায় ডুবে যাওয়া লাইটার জাহাজ এম ভি টিটু ১৪ তে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ একরামউল্লা।উল্লেখ্য, গত ১৯ মার্চ (শনিবার) ভোরে বঙ্গোপসাগরের পতেঙ্গায় বালুবাহী ড্রেজারের ধাক্কায় ডুবে যাওয়া লাইটার জাহাজের নিখোঁজ ৪জনের মধ্যে মোঃ হানিফ শেখ নামে একজনের মৃতদেহ সোমবার ভাটিয়ারী ইউনিয়নের সমুদ্র উপকুল থেকে উদ্ধার করা হয়। একই জায়গা থেকে মঙ্গলবার সকালে সাগরে ভেসে আসা আরেকটি লাশ উদ্ধার করা হয়। দুইটি লাশই উদ্ধার কাজে সহায়তা করেন গাউছিয়া কমিটি ভাটিয়ারী শাখার মানবিক টিম। এসময় উপস্থিত ছিলেন টিম লিডার সাংবাদিক
মামুনুর রশিদ, মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ নূরউদ্দিন, মুহাম্মদ তসলিম, জিকু, সাইফুল, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ তৈয়ব আলী, মুহাম্মদ মাসুদ প্রমূখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন