২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২২ মার্চ ২০২২ www.24ghonta.news৮ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১৯ শাবান ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে ক্ষুদ্র ব্যবসায়ীর গলায় ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২ । ৩:৪৬ বিকাল

সীতাকুণ্ডে ঋণের বোঝা বইতে না পেরে গাছের ঢালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মো.হাসান (৪০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করেছে । স্থানীয় সূত্রে জানা যায়, হাসান এনজিও থেকে ঋণ নিয়ে একটি ভ্যানে করে দোকানে-দোকানে মাল বিক্রি করতেন। কিন্তু বিগত বছর দুয়েক ঋণে জর্জরিত হয়ে পড়েন তিনি। তবে কিস্তির কিস্তি পরিশোধের জন্য এনজিও কর্মীদের চাপাচাপির কারণেই আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবার ও স্থানীয়রা জানায়। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার। সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, অতিরিক্ত ঋণের বোঝা সইতে না পেরে ঐ ব্যক্তি আত্মহত্যা করেন বলে জানতে পেরেছি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন