২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৯ সেপ্টেম্বর ২০১৯ www.24ghonta.news১৪ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ৩০ মুহাররম ১৪৪১ হিজরি

ইয়াবাসহ সাবেক চেয়ারম্যান ও নৌ সদস্য কক্সবাজারে আটক

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ । ৯:০১ সকাল

প্রাইভেট কারের বিভিন্ন যন্ত্রাংশের ভেতর দিয়ে অভিনব পন্থায় পাচারের সময় ইয়াবাসহ এক সাবেক চেয়ারম্যান ও চাকুরিচ্যুত নৌ সদস্যসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নরসিংদীর মনোহরদীর চন্দনবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির(৪৪)। জামালপুরের, মাদারগঞ্জ উপজেলার, আদারভিটা ইউনিয়নের আব্দুল গণির পুত্র নৌবাহিনীর চাকুরিচ্যুত সদস্য আজিজুর রহমান (৩৮) এবং প্রাইভেট কারের চালক সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পূর্ব লালার চর গ্রামের আবুল কালাম এর পুত্র আবুল কাসেম লিটন (৩০)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার জানান, শনিবার রাত সাড়ে আটটার দিকে মেরিন ড্রাইভ সড়ক থেকে কলাতলী মোড এ ইয়াবা নিয়ে একটি প্রাইভেট কার প্রবেশ করছে এমন গোপন তথ্যে অভিযান পরিচালনা করে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার এসআই রাশেদের নেতৃত্বে পুলিশের টিমটি প্রাইভেট কার থেকে চালকসহ ৩ জনকে আটক করে।

পরে তাদেরকে চ্যালেঞ্জ করে কারে তল্লাশী চালালে প্রাইভেটকারের বিভিন্ন যন্ত্রাংশ খুলে অভিনব পন্থায় রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত খাইরুজ্জামান জানান, আটক সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামানের বিরুদ্ধে নরসিংদীতে মাদক বিশেষ ক্ষমতা আইন সহ ৪ টি মামলা রয়েছে। অপর আটক আজিজুর রহমান ২০১১ সালে নৌ বাহিনী থেকে চাকুরিচ্যুত হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, আটককৃতরা বর্তমানে কক্সবাজার সদর থানা হাজতে রয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন