ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ মাস্টারদা সূর্যসেনের ১২৯ তম জন্মদিনে মাস্টার দা’র স্মৃতি বিজড়িত জন্মস্থান রাউজানে শ্রদ্ধা আর ভালোবাসায় দিবসটি উদযাপন করেছে রাউজানের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাউজান উপজেলা সদরের সূর্যসেন চত্বরে মাস্টারদা সূর্যসেনের আবক্ষ মূর্তিতে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, রাউজান পৌরসভা, সূর্যসেন মেমোরিয়াল ট্রাস্ট, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,পৌর প্যানেল মেয়র বশির উদ্দীন খান, ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, পৌর আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ,উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুবলীগ নেতা তপন দে, সাবের হোসেন, সবুজ দে ভানু, আবু সালেক, ইখতিয়ার উদ্দিন, ছাত্রলীগ নেতা অনুপ চক্রবর্তী, নাছির উদ্দিন, শান্ত, তৌহিদ, সংগঠক নোমান বিন আজিজীসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এদিন রাউজানের ননোয়াপাড়ায় সূর্যসেনের বাস্তুভিটায় নির্মিত স্মৃতিসৌধে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জন্মদিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।পরে সূর্যসেন পাঠাগারের সামনে আলোচনা সভায় বক্তারা বলেন, মাস্টার দা সূর্যসেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। মাস্টার দা সূর্যসেন শুধু এই রাউজানের নয় তিনি বিশ্বের বুকে এক বিপ্লবী মহানায়ক হিসেবে পরিচিত।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২ । ৮:১৫ রাত