২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৩ মার্চ ২০২২ www.24ghonta.news৯ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ২০ শাবান ১৪৪৩ হিজরি

কুমিল্লায় পিকআপ-লরির সংঘর্ষে মোহাম্মদ মাসুদ নামের রাউজানের পিকআপ ভ্যান চালক নিহত, দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ মার্চ, ২০২২ । ১২:০৯ রাত

কুমিল্লায় পিকআপ-লরির সংঘর্ষে মোহাম্মদ মাসুদ(৩২) নামের রাউজানের এক যুবক নিহত হয়েছে। সে পেশায় পিকআপ ভ্যান চালক। নিহত মাসুদ উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন মেহেরুজ্জামান চেয়ারম্যান বাড়ির মুন্সি মিয়ার পুত্র। সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে পিকআপ-লরির সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় লরির সাথে সংঘর্ষে তার পিকআপ গাড়ীর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয় জসিম উদ্দিন অভি জানান, মাসুদ চট্টগ্রামের বোয়ালখালি উপজেলার নানার বাড়িতে থাকতো। সেখানেই বিয়ে করে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছিল। বিবাহিত জীবনে জীবনে সে ৫ বছর বয়সী এক পুত্র সন্তানের জনক। মৃত্যুর পর কুমিল্লা থেকে তার লাশ নানার বাড়ি বোয়ালখালিতে নিয়ে আসা হয়। সেখানে বাদে আছর তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে তার গ্রামের বাড়ি রাউজানের পাঁচখাইনে রাত ৯ টায় স্থানীয় সোনাইর বাবা জামে মসজিদ মাঠে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন