২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৩ মার্চ ২০২২ www.24ghonta.news৯ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ২০ শাবান ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে একদিনের ব্যবধানে এবার পুত্রের মৃত্যুর শোকে মা’য়ের আত্নহত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ মার্চ, ২০২২ । ৭:১০ রাত

ঋণের বোঝা সইতে না পেরে মোঃ হাসান নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর আত্নহত্যার একদিন পর এবার
সীতাকুণ্ডে শিশু পুত্রের মৃত্যুর শোকে নিলুফার ইয়াসমিন কলি(৩১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। গতকাল ভোর রাত ৪ টা থেকে ৬ টার উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের পেশকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কলি ওই এলাকার মোঃ ফারুকের স্ত্রী।

জানা যায়, গত ২ মাস আগে ফারুক-কলির ৬ মাস বয়সি শিশু পুত্র মুসা রোগাক্রান্ত হয়ে মারা যায়। সন্তানের মৃত্যুর মা কলি মানসিকভাবে ভেঙে পড়ে। সন্তানের মৃত্যু শোকে তার স্ত্রী নিলুফার ইয়াসমিন কলি আত্মহত্যা করে করে বলে জানা যায়। সে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুত্র শোকে এ গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। উল্লেখ্য গত ২২ মার্চ একই এলাকায় ঋণের বোঝা সইতে না পেরে মোঃ হাসান নামে এক ক্ষুদ্র ব্যাবসায়ী ভোরে বাড়ির পাশে গাছের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এনিয়ে একদিনের ব্যবধানে একই এলাকায় দুইটি আত্নহত্যার ঘটনা ঘটলো।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন